Aam Dal Recipe: কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি
গরমের অস্বস্তিকর সময়ে পাতে রাখা চাই এমন সব খাবার (Aam Dal Recipe) যা সুস্বাদু ও সহজপাচ্য। এমনই একটি আইটেম হচ্ছে টক ডাল। বাজারে কাঁচা আম উঠে গেছে। এছাড়া একটু এদিক ওদিক তাকালেই দেখা মিলবে এম গাছ। যাতে ঝুলছে একসে বরকার এক আম। এখন গাছে গাছে ঝুলছে কাঁচা আম। বাজারেও মিলছে তা। টক খেলে গায়ে রোদ লাগে না, এমন কথা মা-ঠাকুমারা বলতেন। কথাটা ভুল নয়। শরীর ঠান্ডা করতে সাহায্য করে কাঁচা আম। সেই আমের টুকরো দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার আম-ডাল। জেনে নিন রেসিপি (Aam Dal Recipe)।
তৈরি করতে যা লাগবে: ১) মসুর ডাল- ১ কাপ ২) কাঁচা আম- ১টি ৩) কাঁচা মরিচ- ৩-৪টি ৪) হলুদ গুঁড়া- অল্প ৫) পেঁয়াজ কুচি- ১/৪ কাপ ৬) রসুন কুচি- কয়েক কোয়া ৭) শুকনো মরিচ- ২টি
৮) জল- পরিমাণমতো ৯) তেল- পরিমানমতো ১০) লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন: ডাল ধুয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। আমের খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার ডাল সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুটে নিয়ে তাতে কাঁচা মরিচ ফালি ও পরিমাণমতো লবণ মেশান। এরপর আমের টুকরাগুলো দিয়ে দিন। ফুটিয়ে নিন যতক্ষণ না আমের টুকরাগুলো সেদ্ধ হয়। এবার কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে তা ডালে দিয়ে দিন। ফোড়ন দেওয়ার আগেই ডালের চুলা বন্ধ করে দেবেন। কারণ ফোড়ন যোগ করার পর ডাল জ্বাল করলে স্বাদ কমে যায়। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবশেন করুন সুস্বাদু কাঁচা আমের টক ডাল।












