Abhishek Banerjee CID visit: অভিষেকের বাড়িতে সিআইডি, দরজা খুললেন না কর্মী, নেই পরিবারের কেউ
বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে হরিশ মুখার্জী রোডে পৌঁছে গেল রাজ্য গোয়েন্দা সংস্থা
Abhishek Banerjee CID visit- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন সিআইডির হানা। হঠাৎ কি হল ? জানা গেছে, শনিবার দুপুরে ১ টার পরতৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’-এর সামনে পৌঁছায় সিআইডির (CID) চার সদস্যের একটি প্রতিনিধি দল। কিন্তু বাড়ির গেট খোলেনি কেউ। ভিতর থেকে বেরিয়ে আসেন শান্তিনিকেতনের কর্মী স্মরণজিৎ দে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কেউ নেই। কোথায় গিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। গোয়েন্দারা ওই কর্মীর পরিচয় সংগ্রহ করে ফিরে আসেন (Abhishek Banerjee CID visit)।
বলা বাহুল্য, বিধানসভায় পরিষদীয় দলনেতা নিয়োগের সই জালিয়াতির (Forgery) ঘটনায় এই তদন্ত শুরু হয়েছে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের বৈঠকে অনেকের অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরই অভিষেকের লেটারহেডে পাঠানো একটি চিঠি ঘিরে জালিয়াতির অভিযোগ ওঠে। বিধানসভা সচিবালয়ের এফআইআরের (FIR) ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা মামলা রুজু করে। এরপরই তদন্তের দায়িত্বভার নেয় সিআইডি। এর আগে নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস মাইতি, বাহারুল ইসলাম, চন্দ্রনাথ সিনহা এবং কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন গোয়েন্দারা। এবার সেই একই সূত্রে তল্লাশি চালানো হলো অভিষেকের বাড়িতে। তবে তাকে না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারীদের।












