Ajit Pawar plane crash:বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

শীর্ষ খবর - প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, সকাল ১১:১২
Ajit Pawar 1 1

ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar plane crash)। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে একটি চার্টাড ফ্লাইট। সেই বিমানেই ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষী।

DGCA সূত্রে খবর, বিমানে থাকা ছয়জনেরই মৃত্যু হয়েছে। সকাল ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এরপরই শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসঙ্গে তিনি এই ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা বলেন, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর কাকা শরদ পাওয়ার জি সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা।

প্রাথমিক ভাবে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত।

একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। ওই প্রাইভেট বিমানে এনসিপি নেতার সঙ্গে ছিলেন আরও ছয়জন। বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন ধরে যায় (Ajit Pawar plane crash)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিমান দুর্ঘটনা বলে জানা গেছে।

 

 

 

Scroll to Top