Dhaka-17: তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

আন্তর্জাতিক - প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৮:২১

Tarique Rahman: এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও তারেক রহমানকে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছিলেন

1770817085 62d094d0c4b267c34e89c7815c372560

Dhaka-17 আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ জন প্রার্থী। বুধবার সন্ধ্যার পর কেউ ফোন করে তো কেউ সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছে। বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা সশরীর এবং ফোনের মাধ্যমে এই সমর্থনের কথা জানান। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও তারেক রহমানকে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছিলেন। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ওই চার স্বতন্ত্র প্রার্থীরা হলেন- প্রাক্তন সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

এদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও Dhaka-17 আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এ সময় উপস্থিত দুই স্বতন্ত্র প্রার্থী এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ নিজ নিজ অবস্থান থেকে তারকে রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়া বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী ফোন করে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

 

Scroll to Top