eastern Pacific: প্রশান্ত মহাসাগরে হামলা চালাল আমেরিকা
পূর্ব প্রশান্ত মহাসাগরে (eastern Pacific) একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে আমেরিকার সামরিক বাহিনী। হামলার ঘটনায় নৌযানে থাকা আরও একজন জীবিত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ লক্ষ্যে আমেরিকার কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার সামরিক কার্যক্রম (eastern Pacific) তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। যদিও এর পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি তারা।
এক বিবৃতিতে বলা হয়, দুইজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন বেঁচে গেছে হামলা থেকে। সংঘর্ষের পরপরই ইউএস সাউথকম জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেসকিউ ব্যবস্থা সক্রিয় করতে আমেরিকার কোস্টগার্ডকে অবহিত করে। হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সাউথকম। এতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেলেও সেটির গতি ধীর হয়ে যায়।












