JD Vance: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে ‘হামলা’

আন্তর্জাতিক - প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৬
Swarna 2026 01 05T185034.208

মার্কিন ভাইস প্রেসিডেন্ট (JD Vance) জেডি ভ্যান্সের বাড়িতে হামলা। আটক ১। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে (US Vice President JD Vance)।

ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্স পরিবার ওহাইওতে ছিল না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের জানালায় ক্ষতির চিহ্ন দেখা গেছে (JD Vance or his family was not home at the time of the incident)।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি জানান, মধ্যরাতের কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিস, সিনসিনাটি পুলিশ বিভাগ এবং মার্কিন অ্যাটর্নি অফিসের সাথে সমন্বয় করে কাজ করছে।

 

Scroll to Top