Abhishek Banerjee CID 2026: সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক, রবিবারই ফের তলব গোয়েন্দাদের

আইন - আদালত - প্রকাশিত: ১২ জুন ২০২৬, সকাল ১০:১৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee CID 2026- বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ফের আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সিআইডির দফতরে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সিআইডি (CID) সূত্রে খবর, গোয়েন্দাদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি তদন্ত চলাকালীন বেশ কয়েকবার মেজাজও হারিয়ে ফেলেন তৃণমূল সাংসদ। এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আগামী ১৪ জুন, রবিবার বেলা ১২টার সময় তাঁকে ফের ভবানীভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Abhishek Banerjee CID 2026)।

সিআইডি সূত্র অনুযায়ী,  রেজলিউশন বুক (Resolution Book) এবং সই জালিয়াতির (Forgery) মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। বিধানসভায় সই জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তা ঘিরেই এই পুরো জটিলতা। অভিযোগ, বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতকের নাম প্রস্তাব করার জন্য স্পিকারকে পাঠানো চিঠিতে বিধায়কদের সই জাল (Signature forgery) করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিআইডি। তৃণমূলের ওই দুই নেতাকে পরে বহিষ্কার করা হয়।

​বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথমে কালীঘাটের বাড়িতে যান অভিষেক। এরপর সন্ধে ছটার নির্দেশের ১১ মিনিট আগেই ভবানীভবনে পৌঁছে যান তিনি। জেরা করার জন্য সিআইডি আগে থেকেই বিশেষ প্রশ্নমালা তৈরি রেখেছিল। গোয়েন্দারা জানতে চান, মূল রেজলিউশন বুকটি বর্তমানে কোথায় রয়েছে। বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই রেজলিউশন বুকে কীভাবে এল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। এছাড়া, সই ইংরেজি ক্যাপিটাল লেটারে (Capital letters) থাকা নিয়ে গোয়েন্দাদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ভবানীভবন থেকে বেরিয়ে অভিষেক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, যেখানে কুণাল ঘোষ ও মদন মিত্রকেও দেখা যায়।

Scroll to Top