Kabir Suman Controversy: ​হিন্দু ভাবাবেগে আঘাত ও নারী অবমাননার অভিযোগ! রাজ্যে পালাবদলের মাঝেই আইনি গেরোয় কবীর সুমন

আইন - আদালত - প্রকাশিত: ২৭ মে ২০২৬, মধ্যরাত ১:২৯

নেতাজিনগর থানায় গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব ‘জাতির কথা’ সংগঠন, শুরু পুলিশি তদন্ত

Kabir suman inside khabor

Kabir Suman Controversy- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই এবার প্রবল আইনি চাপের মুখে ঘোষিত বিজেপি বিরোধী গায়ক কবীর সুমন [Kabir Suman]। হিন্দুত্বে অবিশ্বাসী এবং বরাবর ঠোঁটকাটা স্বভাবের এই শিল্পীর বিরুদ্ধে এবার নারীদের অপমান এবং হিন্দু ভাবাবেগে আঘাত [Hindu Sentiments] করার মারাত্মক অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে খোদ কলকাতার নেতাজিনগর থানায় [Netaji Nagar Police Station] লিখিত অভিযোগ দায়ের করেছে ‘জাতির কথা’ [Jatir Katha Organization] নামের একটি সংগঠন। নিন্দুকদের মতে, সুমনের ব্যবহৃত ভাষা মাঝেমধ্যেই শালীনতার সীমা ছাড়ায়, আর এবার সেই ভাষাই তাঁর জন্য বিপদ ডেকে আনল (Kabir Suman Controversy)।

​অভিযোগকারী সংগঠনের সদস্যদের জোরালো দাবি, নিজেকে বুদ্ধিজীবী মনে করা কবীর সুমন তাঁর কথাবার্তায় নারী সমাজকে চূড়ান্ত অপমান করেছেন। পাশাপাশি তাঁর ব্যবহৃত ভাষায় হিন্দু ধর্ম এবং বাঙালি জাতির ভাবাবেগে গভীর আঘাত লেগেছে। ‘জাতির কথা’ সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ দায়ের করার বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। ক্ষুব্ধ সদস্যদের স্পষ্ট বক্তব্য, একজন নারী সম্মানকারী, হিন্দু এবং বাঙালি হিসেবে তাঁরা এই ধরনের অবমাননাকর ভাষা কোনওভাবেই বরদাস্ত করবেন না। শিল্পীকে যাতে দ্রুত শ্রীঘরে পাঠানো যায়, তার জন্য যাবতীয় আইনি পদক্ষেপ নিতে তাঁরা একত্রিত হয়েছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, হিন্দু সমাজকে তাচ্ছিল্য ও অসম্মান করার উপযুক্ত মূল্য ওই শিল্পীকে চোকাতেই হবে।

​তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গায়কের বিরুদ্ধে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও এফআইআর দায়ের করা হয়নি। সম্পূর্ণ নিয়ম মেনে গোটা ঘটনার প্রাথমিক তদন্ত ও খোঁজখবর শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা যাচ্ছে, আজ থেকে প্রায় ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কিছু বিরূপ ও বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বাঙালি গায়ক [Bengali Singer Controversy]। মূলত সেই পুরনো মন্তব্যের রেশ টেনেই বর্তমান অভিযোগটি দায়ের করা হয়েছে। আইন মেনেই পুলিশ এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

​উল্লেখ্য, কবীর সুমন দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে কট্টর তৃণমূল সমর্থক [TMC Supporter] হিসেবেই পরিচিত। অতীতে ঘাসফুল শিবিরের টিকিটেই তিনি লোকসভার সাংসদ হয়েছিলেন। এমনকী গত মার্চ মাসেও ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। তবে রাজ্যে গৈরিক সূর্যোদয় বা পালাবদলের পরই ১৮০ ডিগ্রি ভোলবদল করেছেন এই শিল্পী! এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুমন স্পষ্ট জানিয়েছেন যে তিনি তৃণমূলপন্থী নন। যদিও তিনি স্বীকার করেছেন যে সিপিএম বা তৃণমূল আমলে রাজ্যে নারীদের নিরাপত্তা [Women Insult] সুনিশ্চিত ছিল এবং নতুন সরকারের কাছেও তিনি সেই একই ধারা বজায় রাখার আশা রাখেন। তাঁর কথায়, এখনও ভোট হলে তিনি তৃণমূলকেই ভোট দেবেন, তবে সেরকম কোনও কমিউনিস্ট পার্টি এলে এই বয়সেও তিনি তাঁদের সদস্য হতে চাইবেন, তাঁদের পাশে থাকবেন এবং তাঁদের জন্য গান বাঁধবেন।

Scroll to Top