এই দেশ হিন্দুদের : Dilip Ghosh
west bengal assembly elections: ফালতু সেকুলারিজম দেখাই না
ফালতু সেক্যুলারিজম দেখাই না (Dilip Ghosh)। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দুদের। আমাদের কালচার, লাইফস্টাইল সব কিছুই হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না। ভোটমুখী রাজ্যে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষ – এর। মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে এমনটাই বলেন Dilip Ghosh।
Ramadan 2026: সউদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার
ধর্মীয় মেরুকরণ অস্ত্রের উপর ভর করে বাংলার মসনদে বসতে চাই বিজেপি। এই প্রশ্নের জবাবে দিলীপ জানান, বিজেপি এইগুলো করতে লজ্জা পায় না। আমরা তো ফালতু সেক্যুলারিজম দেখায় না। হিন্দুদের দেশ এটা। এই রকম ভাবনা খারাপ না।
বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক নয়, পুরোপুরি ধর্মীয় সফর করবেন তিনি। কলকাতা বিমানবন্দরে পা রেখেই উড়ে যাবেন মায়াপুরে। সেখানে ইসকন মন্দিরের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা শাহর। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীদের এহেন ধর্মীয় তাস খেলা বঙ্গ রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, বিজেপি রাখঢাক করে না। হিন্দুত্ব নিয়ে ইন্সিকিউরিটিতে ভোগে না।
মঙ্গলবার অমিত শাহর এই সফর নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করলেও বলা হয় ধর্মনিরপেক্ষ দল। কিন্তু অমিত শাহ রাজ্যে এসে মায়াপুরের ইসকন মন্দিরে যাচ্ছেন, এটা কি হিন্দুত্বে জোর দেওয়া নয়? আমাদের জীবনচর্যা, আমাদের আদর্শে হিন্দুত্ব আছে। সেইমতোই আমরা চলি। এটা খারাপ না। মায়াপুরের ইসকন মন্দির বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান। ওদের কর্তৃপক্ষ অনেকদিন ধরেই চাইছিলেন যে অমিত শাহ ওখানে যান। কিন্তু উনি সময় করতে পারছিলেন না। এবার এসে মায়াপুরে যাবেন। আমার মনে হয়, সকলেরই একবার হলেও মায়াপুরের ইসকন মন্দির ঘুরে আসা উচিত।












