India–Arab Foreign Ministers Meeting: গাজাকে সমর্থন ভারতের
আরব নেতাদের সঙ্গে বৈঠক (India–Arab Foreign Ministers Meeting)। গাজাকে সমর্থন ভারতের।যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ‘একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র’ গঠনে আরব দেশগুলোর সঙ্গে সমর্থন পুনর্ব্যক্ত করেছে কেন্দ্র সরকার।
একই সঙ্গে ‘আন্তর্জাতিক আইন অনুসারে রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জনের’ প্রতিশ্রুতি জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারত-আরব বিদেশমন্ত্রীদের দ্বিতীয় বৈঠকের পর নেতাদের পক্ষ থেকে ঘোষিত ঘোষণাপত্রে এমন আহ্বান জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ১০ বছর বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা।
‘দিল্লি ঘোষণা’ নামে এই ঘোষণাপত্রে ‘উভয় পক্ষই আন্তর্জাতিক আইন, প্রাসঙ্গিক রাষ্ট্রসংঘের প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগ অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। যারা ইসরাইলের সঙ্গে শান্তিতে পাশাপাশি বসবাস করবে।
উভয় পক্ষই ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলনকে সমর্থন করেছে। এছাড়াও গত বছরের ১০ অক্টোবর ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাগত জানিয়েছে।এছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট পক্ষকে চুক্তি বাস্তবায়ন সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং গাজা উপত্যকায় ত্রাণ, পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য আরব-ইসলামিক পরিকল্পনা চালু করার কথা উল্লেখ করেছে।
এতে আরও বলা হয়েছে, ভারত ও আরব দেশগুলো (India–Arab Foreign Ministers’ Meeting) গাজায় উপত্যকাজুড়ে মানবিক ও ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত, টেকসই এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েনে।












