Qatar PM: তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
Qatar PM congratulates Tarique Rahman: কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী (Qatar PM) ও বিদেশমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।
এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান (Qatar PM)।
বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের ও ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে এ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।












