Thakurgaon Jamaat ameer: ৫০ লক্ষ টাকাসহ আটক জামায়াত নেতা

আন্তর্জাতিক - প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৯

Belal Uddin, the ameer of Jamaat-e-Islami: অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

1770794286 2c4c2655e312d3c8a44d67eb8bdbe153

জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের আমির বেলাল উদ্দিন (Thakurgaon Jamaat ameer)। এদিন সৈয়দপুর বিমানবন্দরে  ৫০ লক্ষ টাকাসহ আটক হন তিনি। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তাঁর কাছে থাকা প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয় (Thakurgaon Jamaat ameer)। এ সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লক্ষ টাকা নগদসহ তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

যদিও উক্ত টাকাটি জামায়াতের আমির বেলাল উদ্দিনের ব্যবসার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়। এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। আইনশৃঙ্খলা বাহিনী মিথ্যা নাটক সাজিয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলছে। এ অর্থ নির্বাচনসংশ্লিষ্ট নয়, এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা। ব্যাংক বন্ধ। ক্যাশ এই লেনদেন করতে হচ্ছে। এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক। তিনি একজন বয়স্ক লোক ও দায়িত্বশীল নেতা। এরইমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মেন্টাল টর্চারের জন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দৃড়ভাবে বলতে চাই জামায়াতে ইসলামী তাদের নীতিনির্ধারণী কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনার চেষ্টা করে।’

 

 

Scroll to Top