T20 World Cup: ভারত থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

ভারত - প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৪৫

Nipah virus outbreak: নিপা ভাইরাসের প্রাদুর্ভাব

35025 UVP9IEWEV2 1769427220

ফের শিরোনামে T20 World Cup। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বারবার বিতর্কে এই বিশ্বকাপ। তবে এবার কোনো রাজনৈতিক অস্থিরতা নয়, বরং প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ থেকেই সরে যাচ্ছে খেলাটি। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে দেশটিতে বিশ্ব আসর বসা নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে।

বলা বাহুল্য, দরজায় কড়া নাড়ছে T20 World Cup। বৈশ্বিক এই আসরের মূল আয়োজক ভারত। পাশাপাশি সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। তবে তার আগে বড় বাধার সম্মুখীন হয়েছে আয়োজক দেশ।

Bulleh Shah shrine vandalism: মুসলিমদের অবস্থান পাকিস্তানে, সুফি মাজার ভেঙে গুঁড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সংক্রমিত ৫ জন পেশায় চিকিৎসক ও নার্স। আপাতত চিকিৎসাধীন তারা। অবস্থা আশঙ্কাজনক।

ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার একাধিক দেশ ভারতফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য স্ক্রিনিং চালু করেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে । এদিকে, বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আসার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন তুলেছে।

নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য।

Scroll to Top