Rajasthan Factory Blast : রাজস্থানে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কমপক্ষে মৃত ৭

ভারত - প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫০
Blast bhiwadi 1771244661441 1771244661636

রাজস্থানের ভিওয়ান্ডিতে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Rajasthan Factory Blast)। মৃত কমপক্ষে ৭।  প্রাথমিক তথ্য অনুসারে, কোনওরকমে প্রাণে বেঁচে ফিরেছেন ১৩ জন শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপর তিন থেকে চারবার বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Rajasthan Factory Blast)।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক ছিলেন। কয়েকজন বাইরে বেরিয়ে আসতে পারলেও অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা এতটা বেড়েছে।

পুলিশ সূত্রে খবর, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল। এর ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

Scroll to Top