Ecuador Attack: ইকুয়েডরে সামরিক পোশাকে সশস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, মধ্যরাত ১২:১৩
imrs 1

সামরিক পোশাক পরে পশ্চিম ইকুয়েডরে হামলা (Ecuador Attack)। নিহত ৭। দেশটি যখন মাদক-সহিংসতায় টালমাটাল, তখনই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ আমেরিকার এই দেশে সেনা সদস্য সেজে হামলার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পাচার চক্রগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়েছে (Ecuador Attack)।

সোমবারের হত্যাকাণ্ডটি ঘটে মানাবি প্রদেশের একটি খামারে। জানুয়ারি থেকে মানাবিসহ আরো আটটি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে।

প্রেসিডেন্ট ডেনিয়েল নবোয়া মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী মোতায়েন করেছেন। কিন্তু হত্যাকাণ্ড কমেনি, বরং বেড়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা রেকর্ড ৯ হাজার ২১৬-এ পৌঁছায়। পুলিশ জানায়, সোমবার ভোরে হামলাটি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সাতজন নিহত হয়।

হত্যার আগে হামলাকারীরা ভুক্তভোগীদের একটি আঙিনায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করে। পরে রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

Scroll to Top