ট্রাম্পের ‘Board Of Peace’ এ যোগ দেবে না স্পেন

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩১
ট্রাম্পের ‘Board Of Peace’ এ যোগ দেবে না স্পেন

ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত Board Of Peace তথা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন।  ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখান করলেন  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (Spain will not join Trump’s Board of Peace, PM says)।

স্পেন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের বহুপাক্ষিকতা ও  রাষ্ট্রসংঘভিত্তিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বহুল আলোচিত ওই সংস্থায় ফিলিস্তিনের না থাকার বিষয়টিও তুলেছে ইউরোপের দেশটি।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ বলেছেন, আমরা ‘বোর্ড অব পিস’ এ আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। কিন্তু আমরা এই পরিষদে অংশগ্রহণ করতে পারব না। Board Of Peace-এ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি। যা স্পেনের আপত্তির আরেকটি কারণ।

ওয়াশিংটনের দাবি, এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার আয়োজন এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ে সহায়তা করবে। এই ধারণার উৎপত্তি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে।

‘বোর্ড অব পিস’ মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ড গাজার শাসনব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে।

ট্রাম্পের ‘BOARD OF PEACE’ যোগ দিল পাকিস্তান

তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায়, এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

Scroll to Top