Masjid an-Nabawi-তে কুরআনের হাফেজ ৮,৩৩৫

আন্তর্জাতিক - প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, রাত ৯:২৫
Masjid an-Nabawi-তে কুরআনের হাফেজ ৮,৩৩৫

২০২৫ সালে Masjid an-Nabawi-তে কুরআন হিফজ সম্পন্ন করেছে ৮ হাজার ৩৩৫ জন। সম্প্রতি মসজিদটির কুরআন ও  সুন্নাহ শিক্ষা বিভাগ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৭১ হাজারের বেশি শিক্ষার্থী হিফজ পড়ার জন্য অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৪০ হাজার শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে তাদের তত্ত্বাবধানে মোট ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পুর কুরআন মুখস্থ সম্পন্ন করেছেন। প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী হিফজ শেষ করেন।  মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে প্রতিদিন তিন হাজারের বেশি শিক্ষাচক্র বা হালাকাহ পরিচালিত হয়। এসব ক্লাসে এক হাজার ৫০০-এর বেশি পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

Palestinians to Somaliland: ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর ছক

প্রতিদিন গড়ে ৭৩৫ জনকে কুরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ  ও ইসলামী বিভিন্ন গ্রন্থে জ্ঞান অর্জনের সনদ বা ইজাজা দেওয়া হচ্ছে । ২০২৫ সালে মোট এক লক্ষ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা পেয়েছেন। এছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইসলামী জ্ঞানবিষয়ক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন।

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতিদিন ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে। বছরজুড়ে হজ ও ওমরাহ পালন করতে আসা ১২ লক্ষের বেশি হাজি ও মুসল্লিকেও শিক্ষা বিভাগের বিভিন্ন সেবার আওতায় আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, Masjid an-Nabawi-তে ২০২৫ সালে মোট শিক্ষা কার্যক্রমে ব্যয় হয়েছে ৩৭ কোটি ৫০ লক্ষের বেশি ঘণ্টা। নতুন করে ভর্তি হয়েছেন দুই লক্ষের বেশি শিক্ষার্থী।  কুরআন ও সুন্নাহ শিক্ষায় বিভিন্ন স্তরে মোট দুই লক্ষের বেশি  সনদপত্র ইস্যু করা হয়েছে।

Scroll to Top