Suicide Blast In Pakistan: পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী হামলা, নিহত ৭
বিয়ে বাড়ির অনুষ্ঠানে আত্মঘাতী হামলা (Suicide Blast In Pakistan) । পাকিস্তানে নিহত ৭। দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় গুরুতর আহত আরও ২৫ জন। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
Winter storm: ভয়াবহ শীতকালীন ঝড় যুক্তরাষ্ট্রে , ৮ হাজার ফ্লাইট বাতিল
এই প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, স্থানীয় পিস কমিটির এক সদস্যের বাড়িতে শুক্রবার বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় (Suicide Blast In Pakistan)। ওই বাড়িতে তখন একটি বিয়ের উৎসব চলছিল।
বিস্ফোরণে ওই বাড়ির ভবনটি ভেঙে পড়ে। এ ঘটনায় শুক্রবারই তিনজন মারা যান। পরে আহতদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।












