Nigeria boat capsize: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ২৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি নৌকা (Nigeria boat capsize) ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৪। শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট ঘটনায় এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের লাশ উদ্ধার করেছে। রবিবার দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এছাড়া নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি ঘটনার খবর প্রকাশ করেছে।
ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির নির্বাহী পরিচালক মুহাম্মদ গোজে এএফপিকে জানিয়েছেন, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নৌকায় থাকা ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে (Nigeria boat capsize)।












