Angola Gold Mine Collapse 2026: অ্যাঙ্গোলায় সোনার খনিতে ভয়াবহ ধস! প্রাণ গেল ২৮ শ্রমিকের, মৃতদের মধ্যে ১৩ জন একই পরিবারের
বেঙ্গো প্রদেশের অবৈধ খনিতে ভোরের অন্ধকারে মর্মান্তিক পরিণতি, উদ্ধারকাজ জারি
Angola Gold Mine Collapse 2026- মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় (Angola news) ভয়াবহ বিপর্যয়। সোনার খনি ধসে (Mine collapse) অন্তত ২৮ জন খনি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ১৩ জনই একটিমাত্র পরিবারের সদস্য। দেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ছোট খনিতে এই ভয়াবহ ধসের ঘটনাটি ঘটে (Angola Gold Mine Collapse 2026)।
হীরা, সোনা ও অন্যান্য মূল্যবান খনিজের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে অ্যাঙ্গোলায়। আর সেই সম্পদের টানেই প্রতিবেশী দেশগুলো থেকে হাজার হাজার মানুষ কাজের খোঁজে এখানে পাড়ি জমান। বিশেষ করে প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিপুল সংখ্যক নাগরিক পেটের দায়ে এই দেশে আসেন। মূলত অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোতে (Illegal miners) কাজের সন্ধানে ভিড় জমান তাঁরা। রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের (Bengo province) ওই খনিতে শনিবার ভোরের অন্ধকারে আচমকাই ধস নামে। বিপর্যয়ের পর স্থানীয় কর্তৃপক্ষ ২৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে, নিহতদের সকলের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএ-কে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষত সোনা উত্তোলনের (Gold mining) কাজ করছিলেন। ঠিক সেই সময়েই আকস্মিকভাবে খনিটি তাসের ঘরের মতো ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আর কোনও শ্রমিকের মৃতদেহ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি উদ্ধারকারী দল জোরদার তল্লাশি ও উদ্ধারকাজ (Rescue operation) চালাচ্ছে।
দেশটির উদ্ধারকারী বিভাগের একজন আধিকারিকও স্থানীয় সংবাদমাধ্যমের কাছে প্রাণহানির এই সংখ্যাটি নিশ্চিত করেছেন। বেঙ্গো প্রদেশের প্রশাসনিক কর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ওই প্রদেশেই প্রায় সাত হাজার অবৈধ খনিকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সোনা উত্তোলনের সাথে সরাসরি যুক্ত রয়েছেন।











