Leave Israel Today: নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে বলল আমেরিকা

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৭:১৪
ovu658pc trump khamenei netanyahu

ইরানে হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিল আমেরিকা (Leave Israel Today)। শুক্রবার দেশটির বিদেশ মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে।

বিদেশ মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরাইল ছাড়ার পরিকল্পনা করুন (Leave Israel Today)।

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা হয়। কিন্তু সেখানে স্পষ্ট কোনও সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ, এরসঙ্গে কয়েক ডজন যুদ্ধবিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন।

এর আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন যারা ইসরাইল ছাড়তে চান তারা যেন আজই চলে যান।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিট পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে আমেরিকা চলে যাবেন। কিন্তু আগে ইসরাইল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

এদিকে আমেরিকা ইরানকে শর্ত দিচ্ছে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতেও বলেছে তারা।

আমেরিকা বলছে, ইরানের সঙ্গে যদি এখন কোনও চুক্তি হয় তাহলে এটির মেয়াদ অনির্দিষ্টকাল হবে। তবে ইরান একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ওপর জোর দিচ্ছে।

Scroll to Top