boycott Haaretz newspaper: ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের

আন্তর্জাতিক - প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:০২
GettyImages 161613287 scaled 1

অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী (boycott of Haaretz newspaper) দৈনিক ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছে সরকার। ইসরাইল – ফিলিস্তিন যুদ্ধে সংবাদপত্রটি ‘শত্রুদের’  সমর্থন করেছে, এমনই অভিযোগ তুলে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’-এর তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন ও সম্পাদকীয়—উভয় ক্ষেত্রেই Haaretz newspaper – এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে সংবাদপত্রটির সঙ্গে যে কোনও ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রেডিওটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে জারি করা এক সরকারি সিদ্ধান্তের ভিত্তিতেই এ বর্জন কার্যকর করা হয়েছে। ওই সিদ্ধান্তে জ*ঙ্গি ইসরাইলি সেনাবাহিনীর সংবাদমাধ্যম দফতরগুলোর  দাফতরিক অ্যাকাউন্ট থেকেও হারেৎজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ ছিল।

ইসরাইল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালে Haaretz newspaper
এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে, যা ‘বিশ্বমঞ্চে ইসরাইল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধের মধ্যেই যদি ইসরাইলের একটি স্বীকৃত সংবাদপত্রের প্রকাশক রাষ্ট্রটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং শত্রুদের সমর্থন করেন, সরকার সে ধরনের পরিস্থিতি মেনে নেবে না।’ এ কারণেই পত্রিকাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন এবং এর মাধ্যমে কোনো সরকারি বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to Top