Andaman Sea Boat Capsizes: আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, মধ্যরাত ১:০০

Teknaf to Malaysia boat sink: প্রায় ২৫০ জন আরোহী নিয়ে একটি ট্রলার তলিয়ে গিয়েছে সমুদ্রের অতল গহ্বরে। নিখোঁজদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক বলে আশঙ্কা করা হচ্ছে।

FRANCE BRITAIN MIGRANTS 1 1776186570699 1776186585578

আন্দামান সাগরে নৌকাডুবি (Andaman Sea Boat Capsizes)। নিখোঁজ ২৫০। যার মধ্যে নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা আছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়। অধিকাংশ যাত্রীই সাঁতার জানতেন না, ফলে মুহূর্তের মধ্যে অন্ধকার সমুদ্রে তলিয়ে যান তাঁরা।

ঘটনার খবর পাওয়া মাত্রই আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং উপকূল রক্ষী বাহিনী তৎপর হয়েছে (Andaman Sea Boat Capsizes)। তবে উত্তাল সমুদ্র আর প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে পদে পদে। এখনও পর্যন্ত কতজন জীবিত আছেন বা কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। – সোর্স: মিন্ট

Scroll to Top