Al-Aqsa Mosque: আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক - প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ভোর ৫:১২

Israel cancels Friday prayers: ইসরাইলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুসালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে।

afp 69a9c49fa7a7 1772733599

জেরুসালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল (Al-Aqsa Mosque)। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রশাসন।

এই মর্মে বৃহস্পতিবার ইসরাইলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে আমেরিকা,  ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে (Al-Aqsa Mosque)।

ফিলিস্তিনের দখলকৃত জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুসালেম দখল করে নেয় ইসরাইল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রয়েছে।

ইসরাইলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুসালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। তিনি বলেন, এসব স্থানে কোনও ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Scroll to Top