‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন Nasiruddin Patwari

আন্তর্জাতিক - প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৪
632894565 122160450902706874 2181838477795639994 n

রাত পোহালেই বাংলাদেশ ভোট। এই আবহে সমস্ত রকম চাঁদাবাজি রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করলেন Nasiruddin Patwari। চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও আইনি ব্যবস্থা সহজ করতে ‘চান্দাবাজ’ নামে ওয়েব পোর্টাল খুললেন Nasiruddin Patwari। বাংলাদেশের রাজধানী ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক তিনি। জুলাই অভ্যুত্থানে অন্যতম পরিচিত মুখ ছিলেন পাটওয়ারী।

বুধবার বিকেলে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন  ব্যবহারকারীরা।

ওয়েবসাইট চালুর পর থেকেই সারা দেশ থেকে অভিযোগ জমা পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ৩৭১টি অভিযোগ জমা পড়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী খোদ ফেসবেুক পেজে পোস্ট করে এই কথা জানিয়েছেন।এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

Nasiruddin Patwari বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনও ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ করুন। এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”

 

Scroll to Top