Heavy Snowfall in Japan: ভারী তুষারপাতে জাপানে মৃত বেড়ে ৩০
japan snowfall: নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও ছিলেন। তার মৃতদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে।
অস্বাভাবিক ভারী (Heavy Snowfall in Japan) তুষারপাতের কারণে জাপানে মৃত বেড়ে ৩০। গত দুই সপ্তাহে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে। সেই বৈঠক থেকে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে জাপানের সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে।
দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারী তুষারপাতের (Heavy Snowfall in Japan) ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একজন পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও ছিলেন। তার মৃতদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে।












