নাহিদ ইসলামের বাড়িতে Tarique Rahman
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে বিএনপির চেয়ারম্যান Tarique Rahman । পূর্ব ঘোষণা মাফিক নাহিদের বাড়িতে যান খালেদা পুত্র।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে রওনা হন তিনি।
পরে রাত ৮ টা ২৭ মিনিটের দিকে নাহিদ ইসলামের সার্কিট রোড হাউজ রোডের বাসায় পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় Tarique Rahman- এর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতা আখতার ও সার্জিস আলম উপস্থিত ছিলেন এর আগে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির।












