Brooklyn Jail: ‘পৃথিবীর নরকে’ রাখা হয়েছে Nicolas Maduro- কে
আটকের পর Brooklyn Jail- এ রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট Nicolas Maduro ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। যা ‘পৃথীবির নরক’ নামে পরিচিত। যেখানে এক সময় মাদুরোর আগে সংগীতশিল্পী আর. কেলি এবং শন ‘ডিডি’ কম্বসের মতো আলোচিত বন্দিরাও অবস্থান করেছেন (music stars R Kelly and Sean “Diddy” Combs)।
১৯৯০-এর দশকের শুরুতে চালু হওয়া মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি ব্রুকলিন)-এ বর্তমানে প্রায় ১৩০০ বন্দি রয়েছেন। ম্যানহাটান ও ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের জন্য এটি মূলত অস্থায়ী আটকের জায়গা। সেখানে গ্যাং সদস্য, মাদক পাচারকারী থেকে শুরু করে হোয়াইট-কলার অপরাধে অভিযুক্তদেরও রাখা হয় (It’s the routine landing spot for people awaiting trial in federal courts in Manhattan and Brooklyn, holding alleged gangsters and drug traffickers alongside some people accused of white collar crimes)।
তবে উক্ত কারাগারে বন্দি হওয়া প্রথম প্রেসিডেন্ট নন নিকোলাস মাদুরো। এর আগে হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজও যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন পাচারের অভিযোগে এই জেলে বন্দি ছিলেন। বিচার চলাকালীন সংশ্লিষ্ট জেলে আটক ছিলেন।
তিনি দোষী সাব্যস্ত হয়ে ৪৫ বছরের কারাদণ্ড পেলেও ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান। বর্তমান বন্দিদের মধ্যে রয়েছেন মেক্সিকোর সিনালোয়া মাদক কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমাইল ‘এল মায়ো’ সামবাদা গার্সিয়া এবং লুইজি মানিওনে- যিনি ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হত্যার অভিযোগে অভিযুক্ত। অতীতের বন্দিদের মধ্যে ছিলেন ক্রিপ্টো ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড এবং জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল।
পাশেই উপত্যকা সমৃদ্ধ শিল্পাঞ্চলে, একটি শপিং মলের পাশে এবং স্ট্যাচু অব লিবার্টির সামনাসামনি অবস্থিত এই কারাগারটিকে সবচেয়ে খারাপ সময়ে ‘পৃথিবীর নরক’ এবং ‘চলমান ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
বন্দি ও তাদের আইনজীবীরা দীর্ঘদিন ধরেই সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ করে আসছেন। ২০২৪ সালে দুই বন্দি অন্য বন্দিদের হাতে নিহত হন এবং কয়েকজন জেলকর্মী ঘুষ গ্রহণ ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন।
২০১৯ সালের শীতে এক সপ্তাহের বিদ্যুৎ বিপর্যয়ে Brooklyn Jail অন্ধকার ও প্রচণ্ড ঠান্ডায় আচ্ছন্ন হয়। তবে সম্প্রতি ফেডারেল কারাগার ব্যুরো জানিয়েছে, পরিস্থিতি উন্নত করতে তারা কাজ করছে।











