Modi Trump Call 6 May: বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়, মোদিকে ট্রাম্পের উষ্ণ অভিনন্দন

আন্তর্জাতিক - প্রকাশিত: ৬ মে ২০২৬, দুপুর ৩:৪২
Modi Trump call 735x400 1

Modi Trump Call 6 May- পশ্চিমবঙ্গসহ ভারতের দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে এনডিএ জোট তথা বিজেপির অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদসংস্থা পিটিআই-এর কাছে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন (Modi Trump Call 6 May)।

​প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির এই বিশাল জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন। কুশ দেশাই জানান যে, ফোনালাপ চলাকালীন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এমনকি গত মাসের একটি আলোচনার সূত্র ধরে তিনি পুনর্ব্যক্ত করেন যে নরেন্দ্র মোদির মতো একজন নেতাকে পেয়ে ভারত সত্যিই ভাগ্যবান। আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় দুই রাষ্ট্রপ্রধানের এই হৃদ্যতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

​উল্লেখ্য যে , গত সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন জিতে প্রথমবারের মতো ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। এর মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে নজিরবিহীন জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম-শিবির। একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও এনআর কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে তারা। ভারতের এই অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল এবং মোদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এখন বিশ্বমঞ্চেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Scroll to Top