Narendra Modi: কোচবিহারে নরেন্দ্র মোদির বিজয় সংকল্প সভা

ভারত - প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, রাত ৮:৩৪
New Project 2026 03 14T194854.047

কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী Narendra Modi-র  বিজয় সংকল্প সভা। এদিনের সভায়  প্রথমেই উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জেলার সংস্কৃতির স্মারক হিসেবে হাতে সারিন্দা তুলে দেন সুকান্ত মজুমদার। তবে এ দিন মঞ্চে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে।

বক্তব্যের একেবারে শুরুতেই Narendra Modi বলেন, ‘কোচবিহারের সবাইকে আমার নমস্কার জানাই।’ এর পরেই বলেন, ‘কিছুদিন আগে আমি কলকাতার ব্রিগেডে সভা করার পর থেকেই তৃণমূলের সিন্ডিকেট ভীত। ব্রিগেডে যে বিউগল বেজেছে, কোচবিহারের সভায় তাতেই সিলমোহর পড়ল। তৃণমূলের পাপের ঘড়া ভরে গিয়েছে। গোটা বাংলায় একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।’

 

Scroll to Top