Nepal election results: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ (Nepal election results)। চলতি মাসের শুরুতে নেপালে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভূমিধস বিজয়ের পর দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ।
গত বছরের যুব-নেতৃত্বাধীন আন্দোলনের পর দেশের প্রথম নির্বাচনে বিশাল জয়ের পর তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
৩৫ বছর বয়সী এই নেতার উত্থান নেপালি রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে তাঁর পরিবর্তনের প্রতিশ্রুতি বেশ সাড়া ফেলেছে।












