Hokkaido Earthquake 27 April: জাপানে শক্তিশালী ভূমিকম্প, হোক্কাইডোতে ৬.২ মাত্রার কম্পন, ভূমিধসের আশঙ্কা
Japan Earthquake Update: ভূমিধস ও পরবর্তী কম্পনের সতর্কতা
Hokkaido Earthquake 27 April- জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ভয়াবহ ভূমিকম্প। সোমবার ভোরে দেশটিতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দফতর (জেএমএ) ও মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাপ্পোরো শহর থেকে ২০০ কিলোমিটার পূর্বে (Hokkaido Earthquake 27 April)। যা ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। এই ঘটনার মাত্র এক ঘণ্টা আগে ওই অঞ্চলে ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও নিহতের খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি। তবে শক্তিশালী ঝাঁকুনির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর পতনের ঝুঁকি বেড়েছে।
জেএমএ সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেও এই অঞ্চলে ৭.৭ মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল, যার কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থানের কারণে জাপানে প্রতি বছর বিশ্বের প্রায় ১৮ শতাংশ ভূমিকম্প সংঘটিত হয়।












