Toyota CEO: পদত্যাগ করছেন টয়োটর সিইও

আন্তর্জাতিক - প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫০

Toyota CEO Koji Sato resigns: স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেন্টা কন

image 1

পদত্যাগ করছেন বিশ্বের বৃহত্তম গাড়ি (Toyota CEO)  নির্মাতা টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোজি সাতো। মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেন্টা কন। শুক্রবার কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

এই ব্যবস্থাপনা রদবদলের অংশ হিসেবে সাতো ভাইস চেয়ারম্যান ও চিফ ইন্ডাস্ট্রি অফিসারের দায়িত্ব নেবেন। এমন সময় এই পরিবর্তন এলো, যখন ফর্কলিফট নির্মাতা সহযোগী প্রতিষ্ঠান (Toyota CEO) টয়োটা ইন্ডাস্ট্রিজ (৬২০১.টি) অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে কোম্পানিটি বাড়তি নজরদারির মুখে রয়েছে।

এই নেতৃত্ব পরিবর্তন প্রত্যাশিত ছিল না বলেই জানা গেছে। তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সঙ্গেই টয়োটা এই ঘোষণা দেয়, যেখানে দুর্বল ইয়েন ও ব্যয়-সংকোচনের প্রচেষ্টার সহায়তায় পুরো অর্থবছরের মুনাফার পূর্বাভাস প্রায় ১২% বাড়ানো হয়েছে।

নতুন দায়িত্বে কেন্টা কন কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর মনোযোগ দেবেন, আর সাতো নজর দেবেন বৃহত্তর শিল্পখাতের দিকে।

Scroll to Top