Israeli drone strike: গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ২ শিশুকে খু/ন করল ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, সকাল ১০:৪০
afp 6954cbfc4625 1767164924

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের (Israeli drone strike) সময় ২ শিশুকে খু/ন করল খু/নি ইসরাইলি সেনারা। অবরুদ্ধ উপত্যকায় দখলদার ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় ঘটলো বর্বরোচিত এই ঘটনা। শনিবার (২৪ জানুয়ারি) গাজার চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করছিল এমন বেসামরিক লোকজনকে লক্ষ্য করে খুনিদের তরফ থেকে ড্রোন হামলা চালানো হয় (Israeli drone strike)। আর সেখানেই শিশুদুটি শাহাদত বরণ করে।

জ্বালানির তীব্র সংকটের কারণে ঠান্ডা মোকাবিলায় অনেক ফিলিস্তিনিকে জ্বালানি কাঠ সংগ্রহে বের হতে হচ্ছে। আর খুনিরা তাঁদের টার্গেট করে করে খুন করছে। গাজায় বর্তমানে রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে।

Scroll to Top