Flash floods Afghanistan: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ নিহত অন্তত ১৭

আন্তর্জাতিক - প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, মধ্যরাত ১:০৬
2024 05 12T101421Z 1310076682 RC2WO7A12FSH RTRMADP 3 AFGHANISTAN FLOODS

দীর্ঘদিন খরা পরিস্থিতির পর আকস্মিক ভারী বর্ষণ ও (Flash floods Afghanistan )  তুষারপাতের আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলে নিহত ১৭। ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৭ জন নিহত ও বহু মানুষ গুরুতর আহত হয়েছে( flash floods in several areas of Afghanistan, killing at least 17 people and injuring 11 others, a spokesman for Afghanistan’s National Disaster Management Authority)।

বৃহস্পতিবার  অর্থাৎ পয়লা জানুয়ারি হেরাত প্রদেশের কাবকান জেলায় বৃষ্টির তোড়ে একটি বাড়ির ছাদ ধসে পড়লে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান। যাদের মধ্যে দুইজন শিশু ছিল বলে নিশ্চিত করেছেন হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী।

আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা এই বন্যায় প্লাবিত হয়েছে। যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

আকস্মিক এই বন্যায় আফগানিস্তানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় এক হাজার ৮০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে (floods also damaged infrastructure in the affected districts, killed livestock, and affected 1,800 families)।

বন্যার প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি বিপুল সংখ্যক গবাদিপশু মারা গেছে, যা গ্রামীণ অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

Scroll to Top