Iran-Israel war: ইসরাইলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, সকাল ১০:৫৬
WhatsApp Image 2026 03 25 at 10.54.25 640x400 1

ইসরাইলের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান (Iran-Israel war)। ইসরাইলের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী হাদেরা শহরে অবস্থিত এই স্থাপনাটি দেশটির জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ (Iran-Israel war)।

সংবাদ মাধ্যম বিবিসি-এর যাচাইকৃত একটি ভিডিয়োতে  বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সংস্থাটি নিশ্চিত করেছে, ভিডিয়োটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎকেন্দ্রই। ২০২২ সালে কয়লাচালিত কেন্দ্র থেকে গ্যাসচালিত স্থাপনায় রূপান্তরিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।
এদিকে ইসরাইল ইলেকট্রিক করপোরেশন-এর সূত্র দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বিদ্যুৎকেন্দ্রটির মূল অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

হামলার বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার বা বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটিকে ইসরাইল-এর কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Scroll to Top