আমেরিকা ও ইসরাইলের যুদ্ধে যোগ দেবে না Germany

আন্তর্জাতিক - প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:৫৮
thumbs b c aa7eb9a30384bdd2420ca1d212355058

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের শুরু করা যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে Germany। এদিন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল এই তথ্য নিশ্চিত করেন। তিনি এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও ‘সন্দেহ’ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জার্মানি এই সংঘাতের অংশ হবে না।

Germany সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি—এটি আমাদের যুদ্ধ নয়।

আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। বিশ্ব বর্তমানে এমন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে যেখানে কোনও নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। ’

ক্লিংবেইল আরও বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করতে চাই না যেখানে কেবল “জোর যার মুলুক তার” নীতি কার্যকর থাকবে। ’

ইরানের বিরুদ্ধে আমেরিকার সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ।  তবে ভাইস চ্যান্সেলরের এই অবস্থান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের নেওয়া অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

 

Scroll to Top