Ethiopia highest honour: বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি
মোদির মুকুটে নতুন পালক (Ethiopia highest honour)। এবার ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। আর এই পুরস্কার দেশবাসীকেই উৎসর্গ করলেন তিনি (narendra Modi conferred with Ethiopia’s highest honour by PM Abiy Ahmed)। জানা গেছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদিকে এই স্বীকৃতি দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি (PM Abiy Ahmed of Ethiopia)।
এদিকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (The Great Honour Nishan of Ethiopia’ by his Ethiopian counterpart Abiy Ahmed Ali)।
স্যোশাল সাইট এক্সে তিনি লেখেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদানের জন্য ইথিওপিয়ার জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির প্রতি কৃতজ্ঞ। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতার থেকে সম্মানিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই অনন্য পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।
আদ্দিস আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (Addis International Convention Centre ) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী PM Abiy Ahmed of Ethiopia এই সম্মাননা প্রদান করেন।
এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পুরস্কার পাওয়া প্রথম বিশ্বনেতা নরেন্দ্র মোদি। এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের এক স্পষ্ট স্বীকৃতি।












