Modi,Trump discuss trade: বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা নিয়ে মোদি – ট্রাম্পের ফোনালাপ

বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহ একাধিক ইস্যুতে ট্রাম্পের (donald trump) সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) । বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে উভয়ের। তাতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেছেন (Modi, Trump discuss trade)। দুই দেশের মধ্যে আসন্ন বাণিজ্য চুক্তি নিয়ে জোর জল্পনার মধ্যেই তাদের কথোপকথন হল।

স্যোশাল সাইটের এক পোস্টে উক্ত বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুই নেতা ভারত- আমেরিকার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।
এতে আরও বলা হয়েছে, উভয় নেতাই বিভিন্ন ক্ষেত্রে ‘দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণে’ সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া তারা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে যৌথ প্রচেষ্টার গতি ধরে রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মোদি ও ট্রাম্প উভয়ই চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
নরেন্দ্র মোদি সোস্যাল সাইটে (social media) এক্সে (X )(পূর্বতন টুইটার) ট্রাম্পের সঙ্গে ফোনালাপ বিষয়টি জানান। তিনি তাদের কথোপকথনকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তবে তাঁর পোস্টে বাণিজ্যের কথা উল্লেখ করেননি।












