Russia-Ukraine war: ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Russia-Ukraine war: ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

এবার যুদ্ধ বন্ধে (Russia-Ukraine war) ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।প্রথমবারের মতো বৈঠকে বসতে চলেছে দেশগুলো।  ২৩ ও ২৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ (Russia-Ukraine war) বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দিয়েছে রাশিয়া। শর্ত হচ্ছে- ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের ত্রিদেশীয় বৈঠক চলছে।

Shah Rukh Khan-কে ‘UNCLE ’ বলে বিতর্কে তুর্কি অভিনেত্রী

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তিনি আরও বলেছেন, পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়া কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী।

তবে তিনি সতর্ক করে বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্যগুলো চালিয়ে যাবে, বিশেষ করে যেখানে রুশ বাহিনী কৌশলগত সুবিধা ধরে রেখেছে।

উশাকভ আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। তিনি বলেছেন, স্বীকার করতেই হবে মার্কিনিরা এ বৈঠকের জন্য অনেক কাজ করেছেন। তারা আশা করছে, এই বৈঠক সফল হবে এবং সংঘাতের অবসান ও শান্তিচুক্তির সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে অগ্রগতির পথ খুলে দেবে।

Scroll to Top