Indonesia fire: ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:২৩
4240

ইন্দোনেশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন (Indonesia fire kills 16 people in retirement home)। নিহত কমপক্ষে ১৬। সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে। ১৬ জন নিহতের পাশাপাশি অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। ঘটনাপ্রসঙ্গে মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে বৃদ্ধাশ্রমে আগুন লাগ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Manado police chief Irham Halid)।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি (metro tv) বৃদ্ধাশ্রমটিতে (retirement home) লাগা আগুনের ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে ভবনটিকে। সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন(Metro TV showed the fire blazing through the home)।

এই প্রসঙ্গে মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে (Werdha Damai retirement home) যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

Scroll to Top