প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Tarique Rahman

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:১২
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Tarique Rahman। সদ্য সমাপ্ত নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে আজ সরকার গঠন করেছে বিএনপি।প্রধানমন্ত্রীর শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। শপথ শেষে দুজনে হাত মেলান।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন TARIQUE RAHMAN

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হল এই সরকার। উক্ত ১৮ মাস প্রাক্তন অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করছিলেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি।

দেশটির মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন।

মন্ত্রীদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী Tarique Rahman-ও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

Scroll to Top