সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন TARIQUE RAHMAN

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১:৫৯

Tarique Rahman: এদিন পবিত্র কুরআনের সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।

tarique rahman bangladesh pm oath

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি-র চেয়ারম্যান TARIQUE RAHMAN-কে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Bogura-6 আসন শূন্য ঘোষণা

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দেশটির জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকাল ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন TARIQUE RAHMAN-সহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকারপ্রধান হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

এদিন পবিত্র কুরআনের সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। বলা বাহুল্য, সূরা আল-নাহলের ৯১ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা অঙ্গীকার পূর্ণ করার এবং কসম (শপথ) ভঙ্গ না করার নির্দেশ দিয়েছেন, কারণ তিনি মুসলমানদের অঙ্গীকারের সাক্ষী ও জামিন। এটি মানুষের পারস্পরিক চুক্তি ও আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরে।রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যরা এবং পরবর্তীতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন।

শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা নিয়ম অনুযায়ী শপথপত্রে সই করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন। উল্লেখ্য যে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁরা আজ আলাদাভাবে শপথ নেননি।

Scroll to Top