Md Touhid Hossain: দিল্লি হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই

আন্তর্জাতিক - প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৩৮

হার মানলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন?

bangladesh sheikh hasina Touhid Hossain

ভারত যদি পলাতক মুজীব কন্যাকে (Sheikh Hasina) ফেরত না দেয়, আমাদের কিছুই করার নেই।  এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (Foreign Affairs Adviser Md Touhid Hossain)। তিনি আরও বলেন, তবে যতদিন না ভারত শেখ হাসিনাকে না ফেরত পাঠায়, ততদিন চেষ্টা চালিয়ে যাব।

144b5c18b910885b43592659d3c85085
Bangladesh former prime minister Sheikh Hasina ( PIC- COLLECTED)

ভারত ছাড়া হাসিনা (Bangladesh, then–Prime Minister Sheikh Hasina)অন্য কোনও দেশে যাচ্ছে কিনা সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, তিনি (শেখ হাসিনা) ভারত ছেড়ে অন্য কোনও দেশে যাচ্ছেন কি না, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।

এছাড়া তিনি ভারতে কত দিন থাকবে সেই বিষয়েও পোক্ত কোনোও তথ্য আমাদের কাছে নেই। তবে তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা চালানো হচ্ছে। আমরা কি করতে পারি বলুন? আমাদের করণীয় তেমন কিছু আসলে নেই।

র‍্যাবের কাজ প্রসঙ্গে তিনি (পররাষ্ট্র উপদেষ্টা ) এদিন বলেন, গত ১৫ বছরের তুলনায় র‍্যাবের বর্তমান কাজে এখন অনেক উন্নত হয়েছে। ডিজেএফআইয়ের মতো সংস্থা সব দেশেই আছে, তাই রাষ্ট্র সংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই।

বলা বাহুল্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে এদেশে পালিয়ে আসেন শেখ হাসিনা।  এরপর থেকে  এখানেই আছেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত (International Crimes Tribunal sentenced her to death)। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দেওয়া হয়েছে কারাদণ্ড। দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।

Scroll to Top