Mustafizur Rahman: কলকাতা থেকে বাদ পড়লেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান
বিতর্কের অবসান। কলকাতা থেকে বাদ পড়লেন বাংলাদেশের তারকা পেসার Mustafizur Rahman। আসন্ন ২০২৬ IPl-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল রহমানের। চড়া দামে ক্রয় করা হয়েছিল। তবে নিজের পারফরমেন্স দেখানোর আগেই সব শেষ।
বর্তমান ভারত – বাংলাদেশ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অবনতির কারণে তাঁকে দলার টানার পর থেকে নানা কটূক্তি ও হুমকি ধমকির সম্মুখীন হতে হয় তারকা পেসারকে।
শুধু তাই নয়, কেকেআর মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী তকমা পর্যন্ত দেওয়া হয়। পাশাপাশি ঘুরিয়ে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
উল্লেখ্য, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই KKR থেকে বাদ পড়েছে মুস্তাফিজ (Release carried out)। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
এই প্রসঙ্গে শাহরুখ খানের দল জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে Bangladesh pacer Mustafizur Rahman- কে ছেড়ে দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই মোস্তাফিজের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। তারপর The Kolkata Knight Riders (KKR) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।












