Imran Khan-কে ইসলামাবাদে স্থানান্তরের পরিকল্পনা

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:২৬
1771050676 a5

প্রাক্তন প্রধানমন্ত্রী Imran Khan-কে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদ কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করেছে পিএমএল-এন নেতৃত্বাধীন ফেডারেল সরকার। নতুন কারাগারটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ফেডারেল রাজধানীতে কোনও পূর্ণাঙ্গ কারাগার নেই।

শুক্রবার ইসলামাবাদ পুলিশের পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, ইসলামাবাদ কারাগার নির্মাণ শেষ হলেই ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হবে।
নাকভি বলেন, ইসলামাবাদ কারাগার দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। যেহেতু ইমরান খানকে ইসলামাবাদের একটি আদালত সাজা দিয়েছে, তাই তাকে ইসলামাবাদ কারাগারে নেওয়া হবে।

পিটিআই প্রতিষ্ঠাতা Imran Khan ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। এর আগে বৃহস্পতিবার ফেডারেল সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে যে, হেফাজতে তার দৃষ্টিশক্তির অবনতির বিষয়ে উদ্বেগের প্রেক্ষিতে তাকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তার দুই ছেলে কাসিম ও সুলায়মানের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদার অ্যাডভোকেট মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরদিন তিনি সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করেন, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর কারাবাসের পরিস্থিতি তুলে ধরা হয়।

প্রতিবেদনে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, চিকিৎসা (ইনজেকশনসহ) দেওয়া সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। পিটিআই দাবি করেছে, জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাকে নিঃসঙ্গ সেলে রাখা হয়েছে।

Scroll to Top