বেঁচে আছেন কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein!

আন্তর্জাতিক - প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৩৮
image 6 2602091318

বেঁচে আছেন কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein। এমন বিস্ফোরক দাবি করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের প্রাক্তন প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এলবিসি রেডিওর উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া জানান, তার মতে Jeffrey Epstein এখনও জীবিত এবং সুস্থ আছেন। তাঁর দাবি, তাকে একটি ‘ট্রিপ ভ্যান’-এ করে গোপনে কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

তার ভাষায়, তিনি কখনোই বিশ্বাস করেননি যে এপস্টেইন মারা গেছেন বা আত্মহত্যা করেছেন। তার ধারণা, এপস্টেইন ইসরাইল পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টেইনকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় কর্তৃপক্ষ জানায়, তিনি আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকেই তার মৃত্যুর ঘটনা এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। বিভিন্ন প্রতিবেদনে তার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়ার তথ্যও প্রকাশ পায়।

এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক সময়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি আমেরিকা ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এদিকে, গত কয়েক মাসে আমেরিকার বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত যৌন পাচার তদন্তের বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম এবং নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

Scroll to Top