Epstein Files Claim: ট্রাম্পকে খুশি করতে কোমর হেলিয়ে নাচ মোদির!

আন্তর্জাতিক - প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:০৩
Epstein Files Claim: ট্রাম্পকে খুশি করতে কোমর হেলিয়ে নাচ মোদির!

কুখ্যাত যৌন অপরাধী (Epstein Files Claim) জেফরি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যা এখনও পর্যন্ত  সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা বলে জানা যাচ্ছে। বিবিসি জানিয়েছে, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠা, ১ লক্ষ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিয়ো রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। যা প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Jeffrey Epstein সম্পর্কিত লক্ষ লক্ষ নথি ফাঁস

প্রকাশিত তথ্যগুলোতে ২০১৭ সালে নরেন্দ্র মোদির (Epstein Files Claim) ইসরাইল সফরের  প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায়  হিসেবে তিনি মোদিকে দখলদার ইসারাইল সফরের পরামর্শ দিয়েছিলেন।  এপস্টেইনের দাবি, তাঁর পরামর্শ মেনেই মোদি সেই সময় অবৈধভাবে গঠিত দেশটিতে গিয়েছিলেন। শুধু তাই নয়,  ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে  কোমর দুলিয়ে নেচেছেন ও গেয়েছেন।

এপস্টেইনের ই-মেইলে মোদিকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে।

তবে  কেন্দ্র সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে।বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিয়ো বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনও বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

শুধু তাই নয়, প্রকাশিত এই নথিতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কীভাবে ‘গোপন রোগে’ আক্রান্ত হন, সেই বিষয়েও তথ্য রয়েছে বলে জানা গেছে।

Scroll to Top