PM Modi Israel visit: পাকিস্তান-সউদির বিরুদ্ধে জোট গড়তে ভারতের সমর্থন চান নেতানিয়াহু
পশ্চিম এশিয়াকে (PM Modi Israel visit) কেন্দ্র করে একটি নতুন কৌশলগত জোট গঠনের উদ্যোগ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভারতকে পাশে পেতে আগ্রহী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে ইসরাইলে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরকে ঘিরেই পশ্চিম এশিয়া-কেন্দ্রিক নতুন এই জোটকে বাস্তব রূপ দিতে চান ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু। জোটটির প্রস্তাবিত নাম ‘ষড়ভুজ’ (PM Modi Israel visit)।
নেতানিয়াহুর লক্ষ্য, পশ্চিম এশিয়া ও সংলগ্ন অঞ্চলে এমন একটি শক্তিশালী অক্ষ গড়ে তোলা, যা চরমপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে সমন্বিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সউদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘ইসলামিক নেটো’র পাল্টা কৌশল হিসেবেই এই জোটের ধারণা সামনে এনেছেন তিনি।
মোদির সফর শুরুর আগেই ‘ষড়ভুজ জোট’এর ঘোষণা দেন নেতানিয়াহু। প্রস্তাবিত এই জোটে ভারতের পাশাপাশি গ্রিস ও সাইপ্রাসকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আফ্রিকা ও এশিয়ার আরও কয়েকটি দেশকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে জোটের অন্যতম প্রধান ও প্রভাবশালী সদস্য হিসেবে ভারতকেই তিনি দেখতে চান।
তিনি জানান, মোদির এই সফর পশ্চিম এশিয়ায় চরমপন্থাবিরোধী ঐক্যের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।











