Middle East tensions: ৪৫ দিনের সংঘর্ষ বিরতির সম্ভাবনা, চলছে জোর আলোচনা
45-day ceasefire: ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ‘একটি চুক্তিতে আসতে’ অথবা ‘হরমুজ প্রণালি খুলে দিতে আল্টিমেটাম দিয়েছেন।
🔴 লাইভ আপডেট
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা
ট্রাম্পের জন্য পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত
বন্ধই থাকছে হরমুজ
তেহরানে বিমান হামলা
আল্লহর কাছে দুয়া করো
আমেরিকা, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের (Middle East tensions) একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনায় ইসরাইলও (Israel) রয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রবিবার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে (Middle East tensions)। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে।
প্রতিদিন তাদের (ইরানের) আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।’তবে Axios-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও সমঝোতার আশা করা বোকামি। আপাতত সংঘর্ষ বিরতির চেষ্টাই করছে মধ্যস্থতাকারী দেশগুলি।












